ছাতক প্রতিনিধি
ছাতকে একটি ডিপার্টমেণ্টাল স্টোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে শহরের ব্যস্ততম এলাকা চাউল হাটা এলাকার মেসার্স মুহিবুর রহমান সাধু ডিপার্টন্টোল স্টোরে এ চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ টাকা ও দোকানের মুল্যবান মালামালসহ ১০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক সাবেক পৌর কমিশনার মুহিবুর রহমান সাধু জানান, দোকানের পেছনের স্টিলের দরজা ভেঙ্গে কেঁচি গেটের তালাসহ ৫টি তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। লোহার সিন্দুকের লকার ভেঙ্গে নগদ ৩ লাখ ৮০হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ ১০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, ছাতক থানার এসআই সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।