- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ছাতক প্রতিনিধি
ছাতক বহুমূখী মডেল হাইস্কুলে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রাক্তন ছাত্র শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া ইসলাম তিফলা ও ইসরাত জাহান তাসপির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা   নিজাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সামসুদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী। সভার শুরুতে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র পিএসসি সদস্য প্রয়াত ফণী ভুষন চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভা শেষে সপ্তাহব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিকেলে ২য় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থী আশরাফুল নাহার মেমরী ও আকলিমা তালুকদার মাইমার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান,্ সিলেটের কন্ঠ শিল্পী প্রদীপ ভৌমিক, বেতার ও টেলিভিশন শিল্পী অর্পিতা পাল, শিক্ষার্থী অভিজিৎ তরফদার, লিখন সাহা ও আশরাফুল নাহার মেমরী।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কালীপদ দাস, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মিছবা আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক ও প্রাক্তন ছাত্র বিজয় রায়, শিক্ষক দিলীপ কুমার দে, অজয় কৃষ্ণ পাল, দেলোয়ার হোসেন খানসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]