ছাতক প্রতিনিধি
ছাতক সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রায় ৭৭ লাখ টাকার বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
২০১৭-১৮ অর্থ বছরের নতুন বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৭৬ লাখ ৮৫ হাজার ৯১৬ টাকা, ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ ৩৯ হাজার ৮৬৮ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪৬ হাজার ৪৮ টাকা।