- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক সদর ইউপির নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

ছাতক প্রতিনিধি
ছাতক সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাবৃন্দ দায়িত্বভার গ্রহন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে   
 নব-নির্বাচিতরা তাদের দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী চেয়ারম্যান আব্দুল লতিফের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল মালেকের পরিচালনায় দায়িত্বভার গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, শাহাজুল ইসলাম, আ.লীগ নেতা আজমল হোসেন সজল, এমাদুল হক, আব্দুল কাদির, স্থানীয় জাহেদুল ইসলাম আহবাব, হাজী সিরাজ মিয়া, জমির আলী, মাষ্টার নাসির উদ্দিন,  গোলাম মোস্তফা, সুন্দর আলী, সাবেক মেম্বার ফজর আলী, হাজী নুর মিয়া, রইছ আলী প্রমুখ।
দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদস্য মখছুদুল ইসলাম আতর, মুহিবুর রহমান, সুলতান মিয়া, আতাউর রহমান, ময়না মিয়া, ইব্রাহিম আলী, আব্দুস সালাম, আব্দুল মালেক, মাররুফ মিয়া, সদস্যা তাহমিনা বেগম, রওশনারা বেগম, আফিয়া বেগম, ইউপি সচিব পিংকু দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণকালে নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিদায়ী ও প্রাক্তন চেয়ারম্যান এবং নির্বাচিত সদস্য-সদস্যাদের মতামতের ভিত্তিতেই ইউনিয়নের উন্নয়ন কাজ করতে চাই। এলাকার উন্নয়নে ইউনিয়নবাসীর সহযোগিতা তিনি কামনা করেছেন।

  • [১]