ছাতক প্রতিনিধি
ছাতক সদর ইউনিয়নের পঞ্চবার্ষিকী-বার্ষিক পরিকল্পনা ও প্রকল্প পর্যবেক্ষন বিষয়ে ৬টি স্থায়ী কমিটির এক প্রশিক্ষণ কর্মশালা রবিবার ইউনিয়ন পরিষদ কার্যালযে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সচিব পিংকু দাসের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, ইউপি সদস্য কাজী নজমুল হক, মুহিবুর রহমান, সুলতান মিয়া, আব্দুস সালাম, ময়না মিয়া, কাজী ইব্রাহিম আলী, সদস্যা তাহমিনা আক্তার, রওশন আরা, আফিয়া বেগম প্রমুখ। কর্মশালায় জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সমাজসেবা বিভাগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।