ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আজম আলী (৪৫), সফর আলী (৩৫) ও জাম্বির আলী (৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা চুরিসহ একাধিক মামলার আসামী বলে পুলিশ সুত্রে জানা গেছে। আজম আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র, নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও (টেঁকি) গ্রামের আফিজ আলীর পুত্র সফর আলী ও নোয়ারাই গ্রামের বিক্রম আলীর পুত্র জাম্বির আলী। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে ছাতক সিমেন্ট কারখানার কোরিয়ান গোডাউনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা নিরাপত্তা কর্মীকে পিটিয়ে লাইটপোষ্টের সাথে বেধে গোডাউন থেকে কয়েক লক্ষ টাকা মুল্যের মুল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।