- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক সিমেন্ট কারখানায় নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা

ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে কারখানার অভ্যন্তরে পোস্টার-ব্যানারে ছেয়ে আছে। গত ৩ অক্টোবর প্রতীক বরাদ্দের পর দুটি প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সমবায় সমিতির এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ অক্টোবর। নির্বাচনে ৫০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসন্ন নির্বাচনে সর্বদলীয় শ্রমিক সংগঠন (রেজি নং-চট্র-বি-৮০) সমর্থিত প্যানেলে (মাছ) প্রতীক নিয়ে মাহিন-আখতার পরিষদে স¤পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মাহিন উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক পদে শাহ্ মো.আখ্তারুজ্জামান।
এছাড়াও ৫টি বকে পরিচালক পদের মধ্যে (ক) বকে আমজাদ হোসেন, (খ) বকে ফজলুল হক, (গ) বকে ওয়াশিদ আলী, ও (ঙ) বকে আব্দুল কাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে, সরকার দলীয় শ্রমিক সংগঠন (রেজি নং-চট্র-১৬৬২) সমর্থিত প্যানেলে (মই) প্রতীকে কাজল-হাবিব পরিষদে সম্পাদক পদে হাবিবুর রহমান কাজল, সহ-সম্পাদক পদে হাবিবুর রহমান, ও পরিচালক পদে (ক) বকে সারোয়ার হোসেন , (খ) বকে দেলোয়ার হোসেন, (গ) বকে বিমল চন্দ্র সরকার ও (ঙ) বকে আবু বক্কর সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। (ঘ) বকে কবির মিয়ার প্রতিদ্বনি না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

  • [১]