- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক সিমেন্ট কারখানা নিরাপত্তা কর্মীকে বেঁধে কোরিয়ান গোডাউনে দুর্ধর্ষ চুরি

ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখানায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নিরাপত্তা কর্মীকে পিটিয়ে লাইটপোষ্টের সাথে বেঁধে গোডাউন থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে কারখানার অভ্যন্তরস্থ কোরিয়ান গোডাউনে এ চুরি সংঘটিত হয়। আহত নিরাপত্তাকর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নিরাপত্তাকর্মী নাম আনসার। সে গাইবান্ধা জেলার কিসমতবাড়ি গ্রামের বাসিন্দা।  ছাতক সিমেন্ট কারখানায় নিরাপত্তা কর্মী ও আনসার বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও ঘন-ঘন চুরি সংঘটিত হচ্ছে। কয়েক মাস আগে কারখানার আবাসিক এলাকার সহ¯্রাধিক ফুট গ্যাস পাইপ চুরি হয়ে যায়। কিন্তু কর্তৃপক্ষ চুরি প্রতিরোধে কার্যকরী কোন পদক্ষেপ নিতে পারছেন না।
কারখানার নিরাপত্তা পরিদর্শক মুজিবুর রহমান জানান, ভোরে চোর বা ডাকাতদল ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর পূর্ব দিকের দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে নিরাপত্তায় দায়িত্বরত আনসার কে মাথায় ৩টি আঘাত করে লাইট পোষ্টের সাথে হাত পা বেঁধে রাখে। চোরেরা কোরিয়ান গোডাউনের দরজা ভেঙে মুল্যমান কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। আহত আনসারের মাথায় ২১টি সেলাই দেওয়া হয়। এ ব্যাপারে বিকেলে ছাতক থানায় একটি জিডি করা হয়েছে।

  • [১]