ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯টি পদের ত সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও ছাতক সিমেন্ট কারখানার সহকারী প্রধান হিসাব রক্ষক আতিকুল হক।
কারখানা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা সমবায় সমিতির সভাপতি পদে প্রকৌশলী দ্বীজেন্দ্রনাথ বালা, সহ সভাপতি পদে আনোয়ার হোসেন, সম্পাদক পদে আজিজুর রহমান, সহ সম্পাদক পদে সৈয়দ গোলাম মোস্তফা, সদস্য পদে রফিক আলী, আবুল কালাম, হাবিবুল বাসার, কবির মিয়া ও তাজিমুল হক নির্বাচিত হন।