- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফরমালিন মুক্ত উন্নজাতের আম বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব মিষ্টি আম বিতরণ করা হয়। সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ তম ব্যাচের প্রাক্তন ছাত্র রুবেন গমেজ গেদা বিদ্যালয়ের শিক্ষার্থদের জন্যে সুদুর রাজশাহী থেকে উন্নত জাতের এসব আম নিয়ে আসেন। বিদ্যালয়ের প্রায় ৮শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে এসব আম বিতরণ করেন তিনি। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ উপস্থিত প্রাাক্তন শিক্ষার্থীদের হাতেও আম তুলে দেয়া হয়। আম বিতরণের মতো ব্যতিক্রমধর্মী এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ, প্রাক্তন ছাত্র ও ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, অ্যাড. আব্দুস ছালাম, বি এইচ ময়নূল, আব্দুল্লাহ, মুজিবুল হক, প্রকৌশলী সোহরাব উদ্দিন, আলীশাহ, হাবিবুর রহমান বুলবুল, ইসমাইল হোসেন, দিলিপ মজুমদার, মোজাহিদ আলী, নজরুল ইসলাম বাবুল, সাংবাদিক আমীর আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর শৈশবের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পারার আনন্দ ব্যক্ত করে প্রাক্তন ছাত্র রুবেন গমেজ গেদা বলেন, দেশের অন্যতম স্বনামধন্য এ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিকের শিক্ষাজীবন শেষ করতে পারায় তিনি গর্ববোধ করেন। মনোযোগ সহকারে লেখাপড়া করে বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের আহবান জানান তিনি।

  • [১]