- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক হাসপাতালে টিকাদান কার্যক্রম পরিদর্শনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

ছাতক প্রতিনিধি
ছাতক হাসপাতালে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে হাসপাতালে উপস্থিত হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক খালেকুজ্জামান খানের নেতৃত্বে এ প্রতিনিধি দল টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক বোরহান উদ্দিন মোল্লা, ছাতক উপ আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান, ছাতক সরকারী ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার বিএ/বিএসএস প্রোগ্রামার অধ্যাপক আলমগীর হোসেন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]