ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনে মোট ৭শ’ ৫৮জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৯ জন, সংরক্ষিত আসনে ১শ’ ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৫শ’ ৫৪৫ জন প্রার্থী রয়েছেন। সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ৯জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন। ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারণ সদস্য
পদে ৪৭জন। উত্তর খুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন। দক্ষিন খুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন। কালারুকা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারন সদস্য পদে ৪১ জন। চরমহলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত আসনে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪৪জন। নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৯ জন। গোবিন্দগঞ্জ-সৈদেওগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ৬ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন। সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন। জাউয়াবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন। ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত আসনে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪ জন। দোলারবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন। ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন।