- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রদলের ধর্মঘট পালিত

বিএনপির কেন্দীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেয়ার প্রতিবাদে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্র ধর্মঘটে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুল।
প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে ছাত্রদলের  দাবীর প্রতি একাত্মতা পোষণ করে সুনামগঞ্জ সরকারি কলেজেও স্বতস্ফুর্ত ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিল-সমাবেশ করা হয়।
কলেজ ছাত্রদলে সভাপতি জাহাঙ্গির আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, ছাত্রদল নেতা উবায়দুল ইসলাম, মুহিম আহমদ, হুসিয়ার আলম, আবু সালেহ, শাহ রাহুল, আয়ুব আলী, শাকিল, নাফিজ, শান্ত, তালাহা, জিয়া উদ্দিন, নাইম, ফাহিম, পাবেল, রুমন, লিপসন, শাকিল, বাপ্পি, রকি প্রমুখ।  (প্রেস বিজ্ঞপ্তি)
এদিকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দক্ষিণ সুনামগঞ্জে ছাত্র ধর্মঘট পালন করেছে ছাত্রদলের নেতারা। রবিবার দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা আবদুল ওয়াহাবের নের্তৃত্বে উপজেলার আবদুর রশীদ উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ধর্মঘট পালন করে ছাত্রদলের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আবদুর রব খোকন, শ্যামল চৌধুরী, পাভেল আহমেদ, জাকির আহমদ চৌধুরী, মিজানুর রহমান, তাজ মুহাম্মদ, শাহেল খাঁন, ফেরদৌস খাঁন, টুটুল আহমেদ, খালেদ চৌধুরী ও রাহী চৌধুরী প্রমুখ।

  • [১]