স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্র দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কের দিকে এগুলে কামারখালী সেতু এলাকায় পুলিশ বাধা দেয়। পরে সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশ করেন।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।
সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া এবং তাঁকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা না করা পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে।