স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার বক্তব্যের জন্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর ডিবি পুলিশ কতৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।
সোমবার বেলা সাড়ে ১১টায় পুরাতন বাস স্টেশনস্থ সংগঠনের কার্যালয়ের সামনে মিছিল বের হয়। মিছিলটি আলফাত ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. তারেক মিয়া। কর্মসূচিতে জেলা কমিটিসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার হুমকি দেয়া হয়েছে উল্লেখ্য করে নিন্দা জানান।