- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রদলের মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও ছাত্র সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে র‌্যালি বের হয়।
র‌্যালিটি শহরের দিকে এগুতে চাইলে কালীবাড়ি মোড়ে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই ছাত্র সমাবেশ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা।
সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নাদীর আহমদ, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক আহমদ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আমিরল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে নানামুখী জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি’র আন্দোলন বাঞ্চাল করতে কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে নাটকীয় ঘটনা ঘটানো হয়েছে, তাতে দেশের মানুষের কাছে তাদের মুখোশ আবারও পরিস্কার হয়েছে। যতই ষড়যন্ত্র হোক দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবে না। দেশের গণতন্ত্রকামী মানুষের লড়াইয়ে ছাত্রদল অতীতেও স্বেচ্চাসেবী ছিল, সামনের দিনেও থাকবে।

  • [১]