- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রদলের সঙ্গে যুক্ত নয় এমদাদুর রহমান চৌধুরী

ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আটক হওয়া এমদাদুর রহমান চৌধুরী ছাত্রদলের সঙ্গে যুক্ত নয়। বুধবার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. তারেক মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হওয়া এমদাদুর রহমানকে ছাত্রদলের নেতা বলে প্রচার দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে এমদাদুর রহমান ছাত্রদলের কোনো ইউনিটের সদস্য ছিলো না, এখনও নেই।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]