বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের জন্মদিন পালন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর কান্তি দে এর উদ্যোগে শনিবার সকালে জেলা আওয়ামীলীগের রমিজ বিপণিস্থ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্কর দাস, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগ নেতা অ্যাড. কল্লোল তালুকদার চপল, লতিফুর রহমান রাজু, অ্যাড. রওনক আহমদ, সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান আহমেদ উজ্জ্বল, সদস্য জেবুল আহমেদ, পৌর যুবলীগের আহবায়ক আবাবিল নূর, সিনিয়র যুগ্ম আহবায়ক দীপ্ত তালুকদার টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অনন্ত নারায়ন রায় জনি, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা অভিজিৎ চৌধুরী টিংকু, অমিয় মৈত্র, তানভীর আহমেদ সোহান, তারেক আহমদ, বাপ্পন মৈত্র, লিখন আহমেদ, অর্ণব প্রান্ত, জ্যোতির্ময় বনিক দীপ্ত, দুর্জয় তালুকদার, অনিক দাস, সোহাগ আহমদ, মোছাদ্দিক, ফাহিম ফয়সাল, অজয় সরকার প্রমুখ।
আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বক্তারা তার দক্ষ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে ছাত্রলীগ আরও অগ্রসর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর কান্তি দে।
এদিকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের জন্মদিন পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম, শংকর দাস সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
অপরদিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ উল আলমের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে। এসময় পৌরসভার কনফারেন্স রুমে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আয়ুব বখত জগলুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ঝন্টু তালুকদার, আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈকতুল ইসলাম শওকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
তাহিরপুর
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের ২৫তম জন্মদিন পালন করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় তাহিরপুর সদর মধ্য বাজারের কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ, পথিক হাসান নবী, ধীমান চন্দ, কে জে নিরব ঝলক, মবিন নুর মিয়া, সজল চন্দ, রোমান আহমেদ তুষার, মনিরাজ, আরজু, জয় পাল, শুভ প্রমুখ। কেক কাটার আগে এসএম জাকির হোসেনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত ও প্রার্থণা করা হয়।