ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী চপলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে তাকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। বুধবার সন্ধ্যায় শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজার সভাপতিত্বে ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, বিদায়ী অতিথি আব্দুল বারী চপল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেল, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলগের আহবায়ক কমিটির সদস্য নূর উদ্দিন, ডা. রেদওয়ানুল হক আরজু, জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা লাভলু তালুকদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি লায়েক মিয়া, সিলেট মহানগর শ্রমিকলীগ নেতা সজীব মালাকার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির রুবেল প্রমুখ।
এসময় আওয়ামীলীগ নেতা এবাদুল হক এমাদ, আফিক আলী, কামাল মিয়া, শরীফ আলম, যুবলীগ নেতা ফজলে রাব্বী জনি, মাহির চৌধুরী, দিলোয়ার হোসেন, মামুন মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সহ সভাপতি রুবেল তালুকদার জনি সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।