- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রলীগের সুনামগঞ্জ জেলার দেখভালের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় নেতা শাকিল

স্টাফ রিপোর্টার   
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্ব পেলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে কেন্দ্রীয়         
ছাত্রলীগের সভায় সংগঠনের ৬৪ জেলা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের দায়িত্ব দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা দারুস সালাম শাকিল জাতির জনক বঙ্গবন্ধু হলের সাবেক সভাপতি। বাড়ী নরসিংদী জেলায়।
ঐ সভায় সুনামগঞ্জের ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কুমার সরকারকে পঞ্চগড় জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তমের বাড়ী সুনামগঞ্জ শহরের নতুন পাড়ায়।
উত্তম জানান, মঙ্গলবার বিভিন্ন জেলা ও ইউনিটের দায়িত্ব বণ্টন সভায় সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

  • [১]