স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহর প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গিয়ে সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠান হয়। সমাবেশে জেলা দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বক্তব্য দেন। এসময় জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। ১৯৭১ এরর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। ছাত্রলীগের পতাকাতলে সকল শিক্ষার্থীদের সমবেত হবার আহ্বান জানান বক্তারা। আগামী নির্বাচনে প্রত্যেকটি আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগ নেতা কর্মীদের আহ্বান জানান বক্তারা।