- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষে জাউয়া কলেজ বন্ধ ঘোষণা

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের স্বাভাবিক পরিস্থিতি স্থিতিশীল রাখতেই কলেজ বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার আধিপত্য বিস্তার নিয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান   মানিক সমর্থিত গ্রুপ ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সমর্থিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে কলেজে ছাত্রলীগ নেতা বাবলা আহমদ ও মিফতাউল করিমের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ নেতাকর্মী আহত হয়। দফায়-দফায় সংঘর্ষে ছাত্রলীগ নেতা বাবলা আহমদ, মিফতাউল করিম, হাবিবুর রহমান, রেজাউল করিম ও শিপাউল করিম আহত হয়েছেন। ফের সংঘাত-সংঘর্ষের আশংকায় কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় এমপি সমর্থিত আব্বাস আলী, জাকি, রিয়াজু, তানিম, হাবিবুল, খালেদ খান, রাজুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও মেয়র সমর্থিত ফয়েজ আহমদ, কয়েছ আহমদসহ নেতৃবৃন্দ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার জানান মঙ্গলবার থেকে কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষাণা করা হয়েছে।

  • [১]