- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রলীগ ধর্মপাশা ডিগ্রি কলেজের শাখা কমিটি অনুমোদন

ধর্মপাশা প্রতিনিধি
সম্মেলনের চার মাস পর ফয়সাল মজুমদারকে সভাপতি ও রাজিব চন্দ্র তালুকদারকে সাধারণ সম্পাদক করে ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন         
করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীর যৌথ স্বাক্ষরে এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম অনুমোদিত হয়।
গত বছরের ১৪ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন কলেজ শাখা ছাত্রলীগের একাংশ ওই সম্মেলন বর্জন করেছিল। তাঁরা ওইদিন ধর্মপাশা ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেছিল। বৃহস্পতিবার সকালে সম্মেলন বর্জনকারী কলেজ শাখা ছাত্রলীগের ওই নেতাকর্মীরা জেলা কমিটি কর্তৃক ঘোষিত কমিটি বাতিলের দাবিতে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে কলেজ শাখা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাবরের সভাপতিত্বে ও কিরণ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, গোলাম জিলানী, নূরে আলম। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সাকিল আহমেদ, সুহেল মিয়া, ইকবাল আহমেদ, বায়জিদ আহমেদ, নাফিস, পলাশ মিয়া, আসাদুল হক, সাগর আহমেদ, ফারুক মিয়া, রাহাত প্রমুখ।
রাজনৈতিক মেরুকরণের ফলে সম্মেলনের এতদিন পর কমিটি অনুমোদন করা হয়েছে বলে জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী।
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে তাদের সমর্থিত নেতাকর্মীরা উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে। মিছিল শেষে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাঠে এসে জড়ো হয় তাঁরা। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন, কোষাধ্যক্ষ ও জেলা ছাত্রলীগের সদস্য আবু সাদাত তিতাসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • [১]