- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রলীগ নেতা শহীদ মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে ছাত্রলীগ নেতা শহীদ মাসুদুল হক তালুকদার মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ মাসুদ স্মৃতি সংসদের উদ্যোগে গত বুধবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শহীদ মাসুদ স্মৃতি সংসদের আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপলের সভাপতিত্বে ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, সদস্য হাজী জয়নাল আবেদীন, এবাদুল হক এমাদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির রুবেল, জেলা ছাত্রলীগ নেতা মাহির চৌধুরী, ছাতক পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাছিত, দোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আইনূল হক, যুবলীগ নেতা তালাল তালুকদার, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ তুহিন, সেলিম মিয়া, ফয়েজ আহমদ প্রমুখ।
এর আগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলহাজ্ব ক্বারী গিয়াস উদ্দিন।

  • [১]