- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা

জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ মনি’র সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো.রইসুজ্জামান, জেলা সিপিবি সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ইকবাল কাগজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সংগঠনের দ.সুনামগঞ্জ উপজেলা সভাপতি সুমন মজুমদার, শহর সংসদের সাধারণ সম্পাদক দুর্যোধন দাস দুর্জয়, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনূস মিয়া       
বাবুল, রাজন, জেলা সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকার, ছাত্র নেতা শাহেল, রাব্বি, কফি আনান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]