- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র ইউনিয়নের ফুটবল প্রীতিম্যাচ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদ এবং সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংসদের মধ্যে ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
দুটি দলের ক্যাপটেন হিসেবে দায়িত্ব পালন করেছেন শহর কমিটির সভাপতি মো. বিনয় আমিন ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাস খোকন, সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি। প্রীতিম্যাচেটি ১- ১ গোল ড্র হয়েছে।

  • [১]