- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টঅর
শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় আলফাত স্কয়ারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই সরকার’র সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নে সাবেক সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়, শহর ছাত্র ইউনিয়নের সভাপতি মো. বিনয় আমিন।
বক্তারা বলেন, ৪৮ ঘন্টা পার হয়ে গেছে। এখনও প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ যারা হামলা করেছে, তাদের পরিচয় বলেছে হামলার শিকার হওয়া পরিবারগুলো। স্বাধীন মেম্বার পূর্ব শক্রতার জের ধরে উসকানি দিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গ্রামবাসী। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান বক্তারা।

  • [১]