- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র ইউনিয়নের শিক্ষা দিবস পালন

শিক্ষা আন্দোলনের ৫৪তম দিবস পালন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। রবিবার বিকালে এ উপলক্ষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, প্রভাষক এনামুল কবীর, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের   
 সহ সভাপতি মো. রইসুজ্জামান, জেলা সংসদের কোষাধ্যক্ষ মলয় কর, দপ্তর সম্পাদক বিমান দাস, সদস্য শায়েল আহমদ, শহর সংসদের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক দুর্যোধন দাস, সহ সাধারণ সম্পাদক ইউনূছ মিয়া, কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সহ সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, প্রীতিলতা বিগ্রেড জেলা শাখার সদস্য সচিব আইরিন জাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৬২’র আন্দোলনকে পায়ে ঠেলে বর্তমান শাসকগোষ্ঠী এদেশের শিক্ষা আন্দোলনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ঘুনে ধরা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে একমুখী, বৈষম্যহীন ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে আন্দোলন বেগবান করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]