- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র ইউনিয়নের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

জেলা ছাত্র ইউনিয়নের সাপ্তাহিক পাঠচক্র শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে জেলা শাখার সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকারের পরিচালনায় আলোচনায় অংশ নেন জেলা সংসদের সাবেক সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, শহর কমিটির সভাপতি দুর্যোধন দাস, কলেজ কমিটির সাধারণ সম্পাদক আসাদ মনি, এসএম সাইফুল ইসলাম, সজিব পাল, সচিন পাল, সাইদুর রহমান।

  • [১]