- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের সম্মেলন আজ

স্টাফ রিপোর্টার
‘সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক, মানবতা মুক্তি পাক’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি বিএম জিলানী শুভ। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা পঙ্কজ কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো. রইসুজ্জামান, জেলা সংসদের সভাপতি
 তারেক চৌধুরী।
সম্মেলনের পূর্বে র‌্যালি এবং পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।  
 

  • [১]