ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন করেন নারী নেত্রী শীলা রায়। কলেজ সংসদের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপাল ভট্টাচার্যের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি লিটন নন্দি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, প্রভাষক এনামুল কবির, জেলা সংসদের সভাপতি রইসুজ্জামান, কলেজ সংসদের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক পুলক তালুকদার প্রমুখ।
পরে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে দ্বিপাল ভট্টাচার্যকে সভাপতি, পুলক তালুকদারকে সাধারণ সম্পাদক ও শাহাদুজ্জামান জনিকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফারজানা চৌধুরী, রান্টু দাস, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন বর্মন, দপ্তর সম্পাদক আসাদ মনি, শিক্ষা ও গবেষণা সম্পাদক সৌরভ ভট্টাচার্য্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ ইমন, ক্রীড়া সম্পাদক স¤্রাট তাং, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোপেশ দাস, সাংস্কৃতিক সম্পাদক মনিকা মজুমদার, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক পরিতোষ বর্মন, সদস্য তারেক চৌধুরী, ফয়সল আহমদ, নিতু রঞ্জন দাস, আনহারুল ইসলাম, মলয় দাস, বিশ্বজিৎ দাস, জয়ন্ত দাস প্রমুখ। নব-গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা সংসদের সভাপতি রইসুজ্জামান। বিকালে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি