- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাপ্তাহিক পাঠচক্র

ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের উদ্যোগে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্যের সভাপতিত্বে ও সদস্য পাপ্পু সরকারের পরিচালনায় পাঠচক্রে সৈয়দ শামসুল হক’র জীবনী নিয়ে আলোচনা করা হয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদ সদস্য তারেক চৌধুরী, কলেজ সংসদের সহ-সাধারণ সম্পাদক মলয় দাস, শহর সংসদের দপ্তর সম্পাদক ইউনুস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অস্প্রদায়িক পৃথিবীর স্বপ্নদ্রষ্টা ছিলেন সৈয়দ শামসুল হক। তাঁর লেখায় তিনি মানবতার গান গেয়েছে সারাজীবন। তাই তিনি স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]