- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি আতাউল হকের সভাপত্বিতে ও শাহ কামাল সাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, খেলাফত মজলিস  
 লন্ডন মহানগরীর সভাপতি মাও. তায়্যিদুল ইসলাম, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য সৈয়দ মারুফ আহমদ খোকন, ছাত্র মজলিসের সিলেট মহানগরীর সভাপতি মুহা. শাহীন, সাবেক সুনামগঞ্জ জেলা সভাপতি মাও. বুরহান উদ্দিন, মাও. আবু সাঈদ, মাও. বশির আহমদ, আখতার হুসাইন আতিক, ফারুক আহমদ, জাবেদ, সাবেক জেলা সেক্রেটারী আখতার হুসাইন আতিক, জেলা বায়তুল মাল সম্পাদক মাও. নুরুল ইসলাম প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]