- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখা পুনর্গঠন

ইসলামী ছাত্র মজলিস জেলা শাখার উদ্যোগে শনিবার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ।
জেলা সভাপতি আতাউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ কামাল সাজুর পরিচালনায় সমাবেশে ২০১৭-২০১৮ সেশনের জন্য জেলা সভাপতি পুন:মনোনীত হন আতাউল হক ও সেক্রেটারি শাহ কামাল সাজু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হুসেন মোহন, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহিব্বুর রহমান শিবলু,   
সাবেক জেলা সভাপতি ও জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাও. ছদরুল আমীন, মাও. বুরহান উদ্দিন, সাবেক জেলা সভাপতি মাও . বশির আহমদ, মাও. আখতার হুসাইন আতিক, ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসাইন, সাবেক জেলা সেক্রেটারী মাও. কাউসার আহমদ, সিলেট মহানগরীর মাদারাসা ও হাফিজ্জী হুজুর (রহ.) জোন  তত্তা¡বধায়ক মুহা. আব্দুর রব, জেলা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক মাও. নুরুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর সভাপতি মাও. শুয়াইবুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র মজলিসের প্রশিক্ষণ সম্পাদক তহুর আহমদ নুমান, অফিস ও প্রচার সম্পদাক শরীফ মাহমুদ, বায়তুলমাল সম্পাদক ইসমাঈল হোসেন মুবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]