স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৯ জন। ১৫১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে ১হাজার ৩শত’ ৬২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও মঙ্গলবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫ জন এবং আইসোলেসনে রয়েছেন ৩৬ জন।
গত ১ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৩৪৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯৮৩ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪১৭ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩১০ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।]
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ জনে। সুনামগঞ্জ সদর উপজেলায় ৪ জন, দিরাই উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ৫ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।