ছাতক প্রতিনিধি
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের আ.লীগ মনোনীত প্রার্থী গয়াছ আহমদের নৌকা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী সভা সোমবার রাতে শিবনগর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের দিলীপ আহমদের সভাপতিত্বে ও প্রকৌশলী পরিমল দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, প্রার্থী হয়াছ আহমদ, আ.লীগ নেতা অতুল দেব,মনির আহমদ।
বক্তব্য রাখেন,আ.লীগ নেতা সাবাজ আলী, আব্দুস সোবহান, আমির আলী, ময়না মিয়া, রজব আলী, আজিজুর রহমান, আহমদ আলী, আফজাল মিয়া, নইব আলী, যুবলীগ নেতা জোসেফ আহমদ, আবু বক্কর রাজা, শামীম আহমদ, ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম, কাওসার আহমদ, জুয়েল আহমদ, শাহীন মিয়া প্রমুখ।