স্টাফ রিপোর্টার
ছোট ছোট উদ্যোগেই সীমান্ত জেলা সুনামগঞ্জে গড়ে ওঠছে অনেক পর্যটন স্পট। টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক), লাউড়েরগড় কিংবা পাহাড়ী নদী জাদুকাটা ছাড়াও জেলার বিশ^ম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে উঠেছে আরও দুটি পর্যটন স্পট। ভারতীয় সীমানার কাছাকাছি মেঘালয় পাহাড়ের পাদদেশে বিশ^ম্ভরপুরের চেংবিল নামক স্থানে গড়ে ওঠা পর্যটন স্পট ‘পাহাড় বিলাস’ নামে পরিচিতি পেয়েছে। আরেকটি করচার হাওরপাড়ে বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের সামনে। ‘হাওর বিলাস’ নামে পরিচিতি এর।
সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিশ^ম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের চেংবিল এলাকা। পাহাড়ের ছায়াঘেরা নৈসর্গিক সৌন্দর্য্যরে এই লীলাভূমিতে এসে মিলেছে পাহাড়ী ছড়া। প্রকৃতির এই সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠা পর্যটন স্পটে প্রতিদিন আসেন হাজারো পর্যটক।
বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিউর রহিম জাদিদ বললেন, হাওর-পাহাড়ের বিভিন্ন রূপকে কাজে লাগিয়ে বিশ^ম্ভরপুরে দুটি পর্যটন স্পট করা হয়েছে। তাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জীবিকার সংস্থান হয়েছে। এলাকার সিএনজি চালক থেকে শুরু করে, ছোট ছোট দোকানী সকলেই এর উপকারভোগী।