- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগদলে ব্র্যাকের গ্রাম উন্নয়ন সংগঠনের মূল্যায়ন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) এর দিরাই উপজেলার জগদল ইউনিয়ন শাখার গ্রাম উন্নয়ন সংগঠন (ভিডিও) মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল নয়টায় ওই ইউনিয়নের   জগদল লম্বাহাটি গ্রাম উন্নয়ন সংগঠন মূল্যায়ন করেন, শাখার কর্মসূচি সংগঠক আশরাফ আলী। জগদল গ্রামে আয়োজিত লম্বাহাটি গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি পাক্কা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শাখার এলাকা উন্নয়ন সমন্নয়কারি আবুল কাওসার, কর্মসূচি সংগঠক গোপাল কুন্ডু, আব্দুস সবুর, সুলতান আলী, সুমন পাল, মো. রাসেল রাহাত, বায়েজিদ হাসান, এনামুল হক, মো. মোতালেব, কুহিনুর বেগম, অনিন্দ্য কুমার দাস অমিত, আনোয়ার হোসেন, আব্দুল হান্নান, জুয়েল রানা প্রমুখ।
এ শাখার অধীনে ১১৫টি গ্রাম উন্নয়ন সংগঠন রয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সবকটি গ্রাম উন্নয়ন সংগঠনের গেল বছরের মূল্যায়ন কার্যক্রম শেষ হবে।

  • [১]