জগন্নাথপুর অফিস
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘সুনামগঞ্জের সুনাম রক্ষায় শিক্ষাকে সবোর্চ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে কাজ করতে হবে। সুনামগঞ্জে রয়েছে প্রচুর সম্ভাবনা ও ঐতিহ্য। শিক্ষাক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে হাওর অঞ্চলের পিছিয়ে পড়া এ জেলাকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, জগন্নাথপুর কে আমরা বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোষণা দিয়েছি। অচিরেই এ উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজলা পশু সম্পাদক কর্মকর্তা ডা. কামরুল আহমেদ, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ। জেলা প্রশাসক এর আগে প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম নৈশ্য প্রহরিরদের মধ্যে ইনফর্ম বিতরণ করেন। এছাড়াও তিনি রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরির্দশন করেন।