জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তারকে বিপুল ভোটে নির্বাচিত করায় জেলা বিএনপি, জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর-বিএনপি ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনিপর আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন মিলন।
অভিনন্দন
বার্তায় তারা বলেন, উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করায় আমরা সকলকে অভিনন্দন জানাই। আশা করি এদেশে যত নির্বাচন হবে প্রত্যেক নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। আসুন সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধার করি। দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করি। প্রেস বিজ্ঞপ্তি