- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের আট ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের আটটি ইউনিয়ন পরিষদে স্থাপিত হলো মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরি। শুক্রবার বিকেলে  উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলক উন্মোচনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
এ সময় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ ইউনিয়নে চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলার যে আটটি ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী স্থাপিত হয়েছে সেগুলো হলো, কলকলিয়া, পাটলী, মীরপুর, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, সরকারীভাবে সারাদেশের সকল ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়। যার প্রেক্ষিতে আমরা উপজেলার সব ক’টি ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী স্থাপন করেছি।

  • [১]