- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের আব্দুস সোবহান হাই স্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণের মাধ্যমে অভিভাবকরা তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচিতরা হলেন, বন্দে আলী মাষ্টার প্রাপ্ত ভোট ১৬৭, সিজিল মিয়া প্রাপ্ত ভোট ১৬১,শামসুল হক প্রাপ্ত ভোট ১৪৯,জিল্লুল হক ছানা প্রাপ্ত ভোট ১৬৪, রওশনারা বেগম প্রাপ্ত ভোট ১৮৩। প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে আফু মিয়া প্রাপ্ত ভোট ৩৩ সুজায়েল করিম প্রাপ্ত ভোট ৪৫ ও রাফিয়া বেগম প্রাপ্ত ভোট ২৫।
এদিকে  পরাজিত আফু মিয়া, সুজায়েল করিম ও রাফিয়া বেগম শনিবার বিকেলে নির্বাচন স্থগিতাদেশের আবেদন জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট আবেদন করেন। এর আগে আদালতের নির্দেশে একাধিকবার নির্বাচন স্থগিত করা হয়। সর্বশেষ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন করতে কোন আইনি বাধা না থাকায় রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান জানান, নির্বাচন বিধিমোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

  • [১]