জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান’র পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে ও মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (মৌলভীবাজার) মেহেদী হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক অমিত দেব, শিক্ষক সাইফুল ইসলাম রিপন,প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান,উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,শাহাদাৎ হোসেন, বিদ্যুৎ কর্মকর্তা পাবেল আজাদ,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার প্রমুখ।
সভায় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত ১০ মাস জগন্নাথপুর উপজেলায় দায়িত্ব পালনে ইউএনও মেহেদী হাসানের কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তার কর্মজীবনের সফলতা কামনা করেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান তাঁর বক্তব্যে দায়িত্ব পালনে জগন্নাথপুরবাসীর অকুন্ঠ সমর্থনের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।