জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলী হওয়ায় জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবীদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরসালিন, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের জেলা ফ্যাসিলিটিটর জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেস্ট সংবর্ধিত অতিথির হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী।
এছাড়াও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদের নেতৃত্বে শুভেচ্ছা স্মারক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিদায়ী অতিথিকে ক্রেষ্ট ও উপহার দেন।