- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের কালিটেকী রাধাকৃষ্ণ জিউর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কালিটেকী  গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
এসময় প্রেমানন্দ দেবনাথের সভাপতিত্বে ও রাদেশ দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন,   
সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে দীপাল, মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রহল্লাদ  দেবনাথ, অনন্ত দাশ, বলরাম দেবনাথ, লীলমনি দেবনাথ, কদ্দুছ মিয়া, শাহ আলম. আনোয়ার হোসেন, রাবাননন্দ দেবনাথ, প্রভুল্য দেবনাথ, মিন্টুরঞ্জন চন্দ, অবনী দেবনাথ, কাজল দেবনাথ, সুনীল দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন তরুণ চক্রবর্তী।

  • [১]