- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের কেশবপুরে দুই যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আনহার মিয়া ও মবশ্বর আলীর যৌথ উদ্যোগে ঈদ উপলক্ষে এলাকার ৪০ জন ছাত্র/ছাত্রী মাদ্রাসা শিক্ষক কোরআণের হাফেজকে ঈদ উপলক্ষে নতুন পোষাক প্রদান করা হয়েছে। সোমবার পৌর শহরের কেশবপুর হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র,শিক্ষক বড় খাঁ জামে মসজিদের ইমাম,মোয়াজিন,,কেশবপুর জামে মসজিদের ইমাম,মোয়াজিন, হাফেজ, কেশবপুর পশ্চিমপাড়া পাঞ্জেগানা মক্তবের হাফিজ খলিলুর রহমানসহ ৪০জনকে ঈদ পোষাক পাঞ্জাবি,লুঙ্গি প্রদান করা হয়। নতুন পোষাক বিতরণকালে উপস্থিত ছিলেন কেশবপুর গ্রামের সমাজকর্মী রিপন মিয়া,বাদশা মিয়া, ছানাফর আলী, আফু মিয়া প্রমুখ।
 

  • [১]