- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের খাসিলায় বন্দুকযুদ্ধ শিশুসহ আহত ৫০

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে দুপক্ষের মধ্যে পূর্ববিরোধের জের ধরে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ ২৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, খাসিলা গ্রামের সিপন মিয়া ও দুদু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। যার জের ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সিপন মিয়ার ভাগ্না মিন্টু মিয়ার পানি নিস্কাশনের লাইন নিয়ে দুদু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুদু মিয়ার লোকজন মিন্টুর বাড়িতে গিয়ে মারধর শুরু করলে দু’পক্ষের লোকজন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষে কমপক্ষে ৫০ জন আহত হন।
গুরুতর আহত গুলিবিদ্ধ ২৯ জনকে সিলেট এম এ জি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, রফিক মিয়া (২৫), ছৈইদুর রহমান (২৩),জাহিদ মিয়া (৩০)আবু তাহের (২৬),ফজলু মিয়া (২৮) ফিরোজ মিয়া(৩৭), আজহার আলী(৩৮),মান্নান মিয়া(৩২), আলী আহমদ (২০),শাকির আহমদ (২৪),ফজলু মিয়া (৩৮),শাহানাজ মিয়া (৩৬) ডায়না মিয় া(২৬),লিটন মিয়া (৪০),ফরিদ মিয়া (৩৩),দুদু মিয়া (৩৬),সাহেদ আহমদ (২৫),লিলিক মিয়া (৩০),জমির আলী (২৯) সুজন মিয়া (৩৫),রুবেল মিয়া (২৪),তুহেল মিয়া (২৮),রুহেল মিয়া (২৭) ছালিক মিয়া(১১),সালেহ আহমদ(২০),হান্নান মিয়া(৩৬) মিটু(৩০),কয়েল মিয়া(৩৫),রায়েল মিয়া(২৮)কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

  • [১]