- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের নলুয়া হাওরে কৃষকের লাশ উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের নলুয়া হাওর নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাওরের পানিতে লাশ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী লাশ উদ্ধার করেন।  
স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনা গাও গ্রামের কৃষক সুবাস দাস গবাদিপশুর খাবার যোগাতে সকালে ছোট ডিঙি নৌকা নিয়ে নলুয়ার হাওরে গিয়ে নিখোঁজ হন। অনেক খোজাঁখুজির পর ভোরে তার লাশ হাওরের পানিতে পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য নান্টু দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের নির্দেশে লাশ সৎকার করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী আমাদেরকে অবহিত করেছেন।  

  • [১]