- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের পল্লীতে সংঘর্ষ, আহত ৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামে পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায় স্বজনশ্রী গ্রামের এলাইছ মিয়া ও আব্দুল  আলীর পক্ষের লোকজনের মধ্যে মঙ্গলবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।  এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আব্দুল আলী(৫০) ও সাঈদ মিয়া (৪৫)সহ উভয়পক্ষের ৫জন আহত হন। গুরুতর আহত আব্দুল আলী   (৫০) ও সাঈদ মিয়া (৪৫ কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতদের মধ্যে পাপ্পু (২২) ও দিপুু(১৫)কে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

  • [১]