জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কয়ছর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, এম, ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, এমদাদ আহমদ, আবু তাহের রুহান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক, শফিক মিয়া, বাদশা মিয়া, কবির আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া,যুবলীগ নেতা লিটন মিয়া, আব্দুল কাইয়ুম,মিঠু মিয়া, হাবিব খান,তাপস কান্তি দে, আব্দুল হাসিম, শহিদ মিয়া, লিটন মিয়া, মামুন মিয়া,সিপন মিয়া, শরিফ উদ্দিন প্রমুখ।